চাঁদপুর শহরের মমিনপাড়ায় নব-নির্মিত পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিক মোস্তফা কামালের (৫৭) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ভবনের আস্তরের কাজ করতে গিয়ে উপর থেকে মাছা ভেঙ্গে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
তার ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, ঘটনার পরপর তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। দুই সপ্তাহ ধরে সাব-কন্ট্রেকটারের মাধ্যমে নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, মূর্মষ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে কেবিনে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ।
নির্মাণ শ্রমিক মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুঁইয়া বাড়ীর বাসিন্দা। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার।