চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ও ১০টি বাল্কহেডসহ ৩৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবাবর (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি চাঁদপুর স্টেশন কর্তৃক চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার, ১০ টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।