হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পাঁচৈ গ্রামে সাজিদুর রহমান (১) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনাটি ঘটে। সাজিদ পাঁচৈ গ্রামের মসজিদ বাড়ির জহিরুল ইসলাম মানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বেগম জানান, সাজিদ নামে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তবে আনার আগেই তার মৃত্যু হয়।