POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

বৃষ্টিবলয় শীতলের কারণে দেশের চার উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান।

 

তিনি বলেন, ‘বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।’

আবদুর রহমান খান বলেন, বৃষ্টিবলয়ে সুস্পষ্ট লঘুচাপ থাকলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই।

 

এই আবহাওয়াবিদ জানান, বৃষ্টি শেষ হওয়ার পরে আগামী বুধবারের (২৫ ডিসেম্বর) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন