POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ফেনসিডিল’সহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

কচুয়ায় ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মজিবুর রহমান দুরন্ত ইব্রাহিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুরন্ত ইব্রাহিম রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। বুধবার বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন