POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও  ওয়ার্ড বিএনপির সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  মেনাপুর পীর বাদশামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি  মো: মফিজুর রহমানের সভাপতিত্বে যুবদলের সাবেক সভাপতি মো: ফজলুল করিমের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপি নেতা শাহাবুদ্দিন সাহিন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ আলাম খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাবেক সহ সভাপতি কামরুজ্জামান নেছার, ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঢালী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি বাশার আহম্মেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পদাক সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সরকার।

২য় অধিবেষনে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হন মো: জাহাঙ্গীর আলম খোকন, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ডাক্তার মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো: মনিরুজ্জামান আখন্দ বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন। ৩নং ওয়ার্ডে বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন মো: সিরাজুল ইসলাম বকাউল, সাধারণ সম্পাদক পদে একধিক প্রার্থী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন