POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী আহত

হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০ | সময়: ১২:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ  পৌর ১২ নং ওয়ার্ড রান্ধুনীমূড়ায় সড়ক দর্ঘটনায় এক পথচারী আহত হয়। ঘটনাটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ টার সময় ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, হাজীগন্জ থেকে রামগন্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি এম্বুলেন্স বিপরীত দিক থেকে আশা একজন রাকিব নামের এক পথচারীকে ধাক্কা দেয়। এতে পথচারী রাকিব গুরুতর আহত হয়। তাকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

পথচারী আহত হওয়া রাকিবের স্বজনরা পপুলার বিডিনিউজ ডটকমকে জানান, রাকিব ঘুম থেকে উঠে নাস্তা করতে দোকানে যায়। দোকান থেকে ফেরার পথেই বিপরীত দিক থেকে আশা এম্বুলেন্স রাকিবকে ধাক্কা দেয়। এতে রাকিব গুরুতর আহত হয়। পরে এলাকার বাসিন্দারা ঘটনাস্থল থেকে রাকিবকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন