POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪ | সময়: ৩:৪৫ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গনির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মজুমদার, আব্দুর রব খোকন, আনোয়ারুল্লাহ পাটোয়ারী প্রমূখ।
এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ , সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন