POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্গা পূজায় গরীব ও অসহায়দের শিশুদের মাঝে পোশাক বিতরণ

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০ | সময়: ১০:৪১ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারেও শারদীয় দুর্গা পূজায় সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীর ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন করা হয়েছে। সুন্দর ও সফলভাবে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।অসহায় শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা সজাগ ফাউন্ডেশন পরিবার সত্যিই অনেক অনেক আনন্দিত।

প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক, মেহের কালিবাড়ী কার্য্যকরী কমিটির সা: সম্পাদক বাবু নিখিল চন্দ্র মজুমদার, ঐক্য পরিষদ শাহরাস্তি থানার সা:সম্পাদক ডা:কমল চক্রবর্তী,বিশিষ্ট ধর্মানুরাগী ডা. রাখাল দাস, বিশ্বজিৎ মজুমদার , কুদ্দুস গাজী, সহ স্থানীয় সকল সম্মানীত ব্যাক্তিবর্গ।

সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিয়াদ হোসেন,
প্রচার সম্পাদক ফাহাদ, কায্যকরী পর্ষদের সদস্য সোহাগ মজুমদার, প্রশান্ত চক্রবর্তী, আনন্দ প্রসাদ সাহা, অর্গানাইজিং কমিটির সদস্য দীপক রয়, হৃদয় দাস , জয় কর্মকার ,মো: সাখাওয়াত হোসেন সাকিব। সদস্য : আব্দুল্লাহ্ আল মামুন , জয় পাল , রেদোয়ান হোসেন ।

উক্ত অনুষ্ঠানে প্রায় ৬০ জন অসহায়া ও গরীব শিশুর মাঝে নতুন পোষাক বিতরন করা হয়। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি সজাগ ফাউন্ডেশনের সভাপতি মো: মহিবুল্লাহ, সাধারন সম্পাদক মো: এমরান হোসেন সাদ্দাম, কায্যকরী পর্ষদের সদস্য অনিন্দ্য ভট্রাচায্য, যারা উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে আর্থিক সহযোগীতা করেছেন।

২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংঘটন । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ইস্যু যেমন- ফ্রি মেডিকেল-ডেন্টাল-চক্ষু,ডায়াবেটিস-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, মাদক দূরীকরনে জনসচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসায় আর্থিক অনুদান, স্বেচ্ছা শ্রমে গ্রামীণ রাস্তা নির্মাণ, শীত বস্ত্র বিতরণ, গরীব ও অসহায়দের মাঝে ত্রান বিতরন, ইদে এবং পূজায় গরীব ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন, বৃক্ষরোপন সহ অন্যান্য জনসচেতনতা মূলক নানা প্রকার কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করে আসছে।

আমাদের প্রধান কাজগুলোর মাঝে অন্যতম হচ্ছে সাধারণ মানুষের মাঝে রক্তের সহজলভ্যতা। সাধারণ মানুষ যেন সহজে এবং বিনামূল্যে তাদের প্রয়োজনে রক্ত পেয়ে থাকে, সে জন্যেই আমাদের এই প্রচেষ্টা । সজাগ ফাউন্ডেশন এর সবচেয়ে বড় অর্জন, এ পর্যন্ত প্রায় ত্রিশ হাজার (৩০,০০০) জন এর অধিক মুহুর্ষু রোগীকে রক্ত সরবরাহ করা যা চাঁদপুর-কুমিল্লা অঞ্চলে একধরণের বিপ্লবও বলা চলে এবং যার মাধ্যমে সজাগ ফাউন্ডেশন অত্র অঞ্চলে বসবাসরত মানুষদের মধ্যে মানবিক গুণ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তাছাড়া রক্তদানকারীদের একটি আঞ্চলিক তথ্যভান্ডার গড়ে তুলতেও আমরা কাজ করছি। এই কার্যক্রমকে আরো গতিশীল এবং মানুষকে স্বেচ্ছা রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন