POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪ | সময়: ১:৪০ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বড় মসজিদ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহবুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফ শেখ, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা শাখা সভাপতি মোহাম্মদ সামিউল আলম, হাজীগঞ্জ উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আল-আমিন, উত্তর শাখার সভাপতি শাকিল আহমেদ।
এ ক্যাম্পেইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এই ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন