POPULAR BD NEWS
Popular BD News Logo

দিনভর বৃষ্টি, রাত পোহালেই কিস্তি !

হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ
বৃষ্টির তোড়ে জনজীবন বিপন্ন। পুরনো এই প্রবাদটি চাঁদপুর জেলার মানুষের কাছে ধরা দিয়েছে বাস্তবেই । এক দিকে হিন্দু ধর্মাবলম্বিদের পূজা অপরদিকে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা সবই যেন স্থবির হয়ে পড়েছে বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের প্রভাবে।
টানা বর্ষনে পূজার আনন্দ যেমন মাটি হতে বসেছে এখানকার অধিবাসীদের তেমনি দরিদ্র শ্রেণী পেশার মানুষেরা পড়েছে বিপদের সম্মুখে। ঘর থেকে বের হতে পারছেনা দিন মজুর ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা। টানা বর্ষন আর দূর্যোগপূর্ণ আবহাওয়ায় এখানকার পূজোর উৎসব পুরোটাই মাটি করে দিয়েছে।বলে জনিয়েছে এখানকার অধিকাংশ ভক্ত ও পূজারীগন,এক দিকে করোনার কারনে সীমিত আকারে পূজার আয়োজন অপরদিকে বৃষ্টি এ যেন মরাও উপর খাড়ার ঘা।
এক দিকে শব্জি তরকারির দাম বৃদ্ধি অপর দিকে দিন মজুর ও শ্রমিকদের বেকারত্ব পুরোটাই যেন জীবনের প্রতিকূলে এখানকার মানুষের।
এর আগেই ২১ অক্টোবর আবহাওয়া অফিস সতর্ক করে তিন নম্বর হুশিয়ারী জানিয়েছিলেন।এর পর পরই শুধু হয় টানা বর্ষন মাঝে মাঝে বায়ু প্রবাহ আর বর্ষন কারন শৈত্য প্রবাহ।
লঘুচাপ না কমলে বৃষ্টি থামার ও সম্ভাবনা নেই আবহাওয়া বিদদের ধারনা।সাধারণ মানুষের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন