হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হাজীগঞ্জ শাহারাস্তীর সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী সদস্য ইন্জিনিয়ার মমিনুল হক এর নেতৃত্বে বিজয় র্যালীতে অংশগ্রহণ ও ইউনিয়নে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভা হয়।
মঙ্গলবার রাজারগাঁও বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মোঃ বাসার আহমেদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: বিল্লাল খান, বিএনপি নেতা কাজী মো: মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, বি এন পি নেতা জাহাঙ্গীর শেখ, ছালামত খান,সিরাজ বকাউল, যুব নেতা ফেরদাউস শেখ, মাসুদ হাজী, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু বকর নয়ন, যুগ্ম সম্পাদক মহাসিন বকাউল, , উপস্থিত ছিলেন বিএনপি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।