চাঁদপুরের হাজীগঞ্জে নারী – কন্যা সু- রক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি। এ পতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন পতিরোধ পতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার হাজীগঞ্জ উপজেলা পরিষদের ই সেন্টারে আয়োজিত রোকেয়া দিবসের আলোচনা সভায সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, হাজীগঞ্জ রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রুজি,শিক্ষক রেবেকা সুলতানা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ।
এ সময় শিক্ষা ও চাকুরিতে মহসেনা আক্তার, সফল জননী রেহানা বেগম, সমাজ উন্নয়নে জিনাত আরা কবির, অর্থনীতিতে নাসরিন আক্তার ও নির্যাতিতা নারী হিসেবে জান্নাতুল ফেরদাউস কে জয়ীতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা আঞ্জুমান ভানু।