POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তির শোরসাক রাগৈবিল ভাসমানপাম্প পরিচালনা কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪ | সময়: ১০:১৯ অপরাহ্ণ

শাহরাস্তির শোরসাক রাগৈবিল খাল ভাসমানপাম্প পরিচালনা কমিটি নির্বাচিত হয়েছে।

(৫ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ কমিটি গঠন করা হয়। স্ক্রিম ম্যানেজার সূত্রে জানা যায় শাহরাস্তির শোরসাক রাগৈবিল ভাসমানপাম্প পরিচালনার জন্য  নতুন পরিচালনা কমিটির লক্ষ্যে এই পাম্পের আওতায় সকল স্কিম ম্যানেজারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

 

 

উক্ত ভোটে নতুন পরিচালনা কমিটির শোরসাক রাগৈবিল খাল ভাসমানপাম্প ম্যানেজার পদে ২৮ ভোট পেয়ে মোঃ সোলেমান মিন্টু নির্বাচিত হয়েছেন। ও সভাপতি পদে মোঃ হাতেম আলী মেম্বার নির্বাচিত হন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, বিএডিসি’র উপ সহকারী প্রকৌশলী মোঃ মামুন রশিদ, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোলাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন।

ওই সময় স্ক্রিম ম্যানেজাররা জানান আগামী ইরিকেশন পরিচালনা জন্য সুষ্ঠু এবং সুন্দরভাবে ভাসমান পাম্প পরিচালনার জন্য নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান

পাশাপাশি ভাসমান পাম্প পরিচালনার ক্ষেত্রে কোনভাবেই যেন জমি চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের পানির বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখার জন্য অনুরোধ করা হলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন