POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মদপুর সপ্রাবিতে বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়েছে। প্রধান শিক্ষক আবু সাদেকের সভাপতিত্বে সহকারী শিক্ষক ও উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তোপাজ্জল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিটিএ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট সমাজ সেবক নাঈমুল হক মজুমদার, সাবেক দাতা সদস্য ও বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, দাতা আবুল খায়ের মজুমদার, শিক্ষক প্রতিনিধি এটি হোসাইন আহমদ তালুকদার, সাবেক সদস্য গাজী উয়ালী উলাহ, সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহভাপতি ও ইউপি সদস্য হানিফ সর্দার, সাবেক সদস্য মিজানুর রহমান সর্দার, সদস্য মনির হোসেন, শিক্ষক ইব্রাহিম খলিল, কামরুন্নাহার মিরা, হোসনে আয়শা, জুলেখা রুবি, নাদিয়া আক্তার, ও রাজিয়া সুলতানা।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাও ছফিউল্যাহ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন