POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

আমান উল্ল্যাহ খান ফারাবী | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪ | সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জের ১নং বালিথুবা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ নভেম্বর বিকেলে ইউনিয়নের সকদিরামপুর কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক জাকির মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, ফারুক আহমেদ খান, মাসুদুর রহমান, আলহাজ্ব এম এ হান্নানের বিশ্বস্ত, বিএনপি নেতা মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক, তরুণ সমাজসেবক মোঃ সাইফ উদ্দিন সোহাগ বকাউল, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সালে কবিরাজ, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহ্ আলম হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসান বেপারী, সদস্য সচিব জহিরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ওবায়দুল্লাহ খান, ছাত্রদলের সভাপতি জনী, সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারী সহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বাবলু পাটোয়ার, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ শামীম পাটোয়ারী, যুগ্ন সম্পাদক মিজান মেম্বার, ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শাহজাহান তপদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেন তালুকদার, কৃষক দলের সভাপতি জুয়েল পাটোয়ারী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিন্দু উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন