POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বামীর দাবীতে অনশনে যুবতী : লাপাত্তা স্বামী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪ | সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ

ফেসবুকে প্রেম, এরপর পরিণয়। তবে বিয়ের চারদিন পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে শ্বশুরবাড়ি থেকে লাপাত্তা হন স্বামী নাহিদ ইসলাম রকি। এরপর আর যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।

 

তবে তিনি বাড়িতে আসামাত্রই প্রধান ফটকে তালা দিয়ে বাড়ি ছেড়েছে নাহিদের পরিবারের সদস্যরা।

  • অভিযুক্ত নাহিদ ইসলাম রকি ঢাকার ধামরাইয়ের সুধিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর পূর্ববড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

ওই তরুণী জানান, ৫ নভেম্বর নাহিদ ইসলাম রকির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর নাহিদ চারদিন শ্বশুবাড়িতে ছিল। পরে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি চলে যায়। পরে যোগাযোগ করতে না পেরে নাহিদের খোঁজে তার বাড়িতে আসেন ওই তরুণীর বাবা-মা। এ সময় নাহিদের পরিবার জানায় ওই তরুণীকে তাদের ছেলের বউ হিসাবে কখনোই মেনে নেবেন না। এর জেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। সুত্র: যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন