POPULAR BD NEWS
Popular BD News Logo

অধ্যাপক ফরহাদ হোসেন রতন আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন আর নেই। ( ইন্না-লিল্লাহ ইলাইহি রাজিউন)
শনিবার সকাল ১০ টায় হাজীগঞ্জ বাজারস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
তিনি পূর্ব বড়কুল ইউনিয়নের সেন্দ্রা পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসরের নামাজের পর প্রথম জানাজার নামাজ ও নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন