POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ | সময়: ৫:২৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলায় আবুল ওসমান (১৭) ও ফাহিম (১৬) নামে দুই কিশোর প্রেমের জন্য আত্মহত্যা করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তারা দুইজন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আবুল ওসমান ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফাহিম।
পুৃলিশ জানায়, শনিবার (৯ নভেম্বর) সকালে দু’জনের মরদের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সৈকত মোল্লা জানান, ওসমান(১৭) স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সে সম্প্রতি মুঠোফোনের মাধ্যমে বরিশালের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। পরিবারের সবাই এক আত্মীয়র বাড়িতে দাওয়াতে যায়। সেখান থেকে ওসমান আগে চলে আসে। রাতে তার বাবা বাড়িতে আসলে দেখে সে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয়াবস্থায় ঝুলে আছে। তা দেখে ডাকচিৎকার দিলে পাশ্ববর্তী সবাই এসে পুলিশকে খবর দেয় ।
তিনি আরো জানান, একই গ্রামের ফাহিম(১৬) নামে আরেক কিশোর আত্মহত্যার খবর পেয়ে থাকি। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়তো। গত কয়েক মাস আগে সে পড়াশোনা ছেড়ে দিয়ে একটি বিস্কুট ফ্যাক্টেরীতে কাজ শুরু করে। সেও একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজনকে বিয়ের জন্য বললে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তারা রাজি হয়নি। সেও সন্ধ্যায় কীটনাশক পান করে আত্মহত্যা করে।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, পরিবারের সূত্রে আমরা প্রাথমিক ভাবে জানতে পারি, অপ্রাপ্ত বয়স্ক এই দুই কিশোর প্রেম সংক্রান্ত কারনে আত্মহত্যা করে। পরবর্তি আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন