POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়

সিদ্দিকুর রহমান নয়ন | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ | সময়: ৩:০৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি বিজয়ী হয়েছেন।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত অবিরাম ভোট প্রদানের মধ্যদিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯টি কেন্দ্রে ৭ হাজার ৪শত ৪২টি ভোট রয়েছে। তার মধ্যে ৪ হাজার ৯শত ৭১টি ভোট বৈধ বলে নিশ্চিত হয়। এতে নৌকা প্রতীক নিয়ে মোঃ রুহুল আমিন পেয়েছেন- ২ হাজার ৪শত ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মাসুদ কবির পেয়েছেন ৯শত ৮২ ভোট আর স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫শত ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীর আলমের চাইতে ৮শত ১১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মোঃ রুহুল আমিন।

নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিজয়ী হয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এই ইউনিয়নের সর্বসাধারণের ভোটে বিজয়ী হয়েছি। এই বিজয় আমার নয়। এই বিজয় তাদের যারা আমাকে নয় নৌকাকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদের সকলকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়কে আজকের এই বিজয়টি উৎস্বর্গ করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন