POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪ | সময়: ১:২৫ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও ইউনিয়ন শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাস্টার খালিলুর রহমানের ২৪ তম  মৃত্যুবার্ষিকী আজ ।
২০০০ সালের এই দিনে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি মোহাম্মদপুর গ্রামের পীরে কামেল মৌলভি ছলিম উদ্দিন (র.) এর এক মাত্র ছেলে। এবং দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি ও পপুলার বিডিনিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খালেকুজ্জামান শামীমের বাবা।
আগামীকাল শুক্রবার তাঁর মৃত্যুবার্ষিতে মোহাম্মদপুর পশ্চিমপাড়া দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষে সকলের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন পরিবারটি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন