POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ তারালীয়ায় বিএনপির সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে( ৩ নং তারালীয়া – আহাম্মদপুর) ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবদুল মান্নান।

 

অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবীব উল্যাহ মজুমদার, উপজেলা বিএনপি সাবেক যুগ্মসাধারন সম্পাদক আলী আকবর শেখ, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল কুদ্দুছ মাস্টার, ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি মাহবুবুর আলম বাচ্চু, যুবদলের সাবেক আহবায়ক শেখ আবদুল আহাদ লিয়াকত, বিএনপি নেতা মহসিন বেপারি, বিএনপি নেতা মিনহাজ ভুইয়া, ইউনিয়ন সেচ্চাসেবক দলের সভাপতি আবদুল কুদ্দুস প্রমূখ।

পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী ও যুবদল নেতা কামাল হোসেন।

 

পরে ৯ নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপি কমিটি পূন গঠন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন