POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪ | সময়: ৫:৪৯ অপরাহ্ণ

 

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সবার প্রিয় শিক্ষক মোঃ মকবুল হোসেনকে অবসরজনিত  বিদায় সংবর্ধনা দিলেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।

বৃহস্পতিবার মেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয় এর মাঠে বিশাল আকারে জাঁকজমকভাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী কাজী মো: জাহিদুল ইসলাম জিলনের সার্বিক সহযোগিতায়  বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম ও কাউসার আহমেদ পাটোয়ারির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।

 

সংবর্ধিত শিক্ষক মোঃ মকবুল হোসেন বলেন,  আমি মেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ১১ এপ্রিল ১৯৯২ সালে এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। পরবর্তীতে সহকারি  প্রধান শিক্ষক এবং দুবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থাকাকালীন অবস্থায় শিক্ষকতার  ৩২ বছর বয়সে এ পেশা থেকে অবসর গ্রহণ করি। চেষ্টা করেছি ন্যয় নীতি ও আদর্শ বজায় রাখতে কতটুকু করতে পেরেছি তা জানি না। এমন বিদায় সংবর্ধনায় এলাকার সকল মানুষজন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

ওই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন