POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ | সময়: ৭:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) খান বাড়ির শরীফ খানের ছেলে। তারা স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। ওই সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল বলেন, জমজ দুই শিশুকে হাসপাতলে আনার আগেই মারা গেছে।

ইউপি সদস্য মো. কাউসার বলেন, দুই শিশুই স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত। বিদ্যালয় থেকে এসে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন