POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গাছের ঢাল পড়ে ১ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪ | সময়: ১১:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মাথার ওপর গাছের ডাল পড়ে মো. আব্বাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের চৌন্না বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস ওই বাড়ির মৃত মো. আব্দুল হাকিমের ছেলে।

জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী আলম বেপারী চৌন্না বাড়িতে গাছ কিনেছিলেন। এর মধ্যে গাছ কাটার জন্য  শনিবার সকাল থেকে শ্রমিকেরা কাজ করছিলো। শ্রমিকের যখন কুড়াল দিয়ে গাছের একটি ডাল কাটছিলেন, এমন সময় বৃদ্ধ মো. আব্বাস গাছের নিচ দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে ওই ডালটি তার মাথার ওপর পড়ে।

পরে পরিবারের লোকজনসহ শ্রমিকেরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ওই বাড়িতে উপস্থিত হয়ে নিহত আব্বাসের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজ কে  জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন