POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪ | সময়: ৮:০৯ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসায় বালতির পানিতে ডুবে মো. সালমান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানা মো. শরীফ হোসেন জানান, ‘শুক্রবার রাতে শিশুর মা বাড়ির অন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত শিশু সালমান বাথরুমে বালতির পানিতে ডুবে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার নাতি সালমান আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু সালমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। – ইন্ডিপেন্ডেন্ট  টেলিভিশন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন