POPULAR BD NEWS
Popular BD News Logo

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ২

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪ | সময়: ১:০৮ অপরাহ্ণ

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে এক কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ কনস্টেবল মো. মামুন শেখ (৩২) সম্প্রতি ফরিদপুর কোতোয়ালি থানা থেকে ঢাকায় বদলি হন। তবে তিনি চাকরিতে অনুপস্থিত ছিলেন।

অন্যজন হলেন- শহরের আলিপুর এলাকার বাসিন্দা আরাফাত রহমান আগুন (২৮)। আটক দুজনের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, রাতে শহরের বাইপাস সড়ক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে গণপিটুনি দিয়ে আটক করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

  • তিনি আরও জানান, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানা থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুদিন পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় আটক দুজনের নামে ডাকাতির মামলা হয়েছে। – যুগান্তর
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন