POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মৎস্য চাষীকে  পোনা মাছ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ | সময়: ১০:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মৎস্য চাষীকে পোনামাছ বিতরণ করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরে এক পঞ্চমাংশ মৎস্যচাষীকে পোনামাছ বিতরণ করা হয়। শুক্রবার বাকী মৎস্যচাষীদের পোনামাছ বিতরণ করা হবে।

 

হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে পোনামাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। সঞ্চালনা করেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ গোলামুর রহমান প্রমুখ।

 

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারি নওরীণ দীনা মোস্তারীন সহ চাষীগণ উপস্থিত ছিলেন।

 

উপজেলা মৎস্যা কর্মকর্তা জানান, সর্বমোট ৮০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীকে ১০ কেজি করে মোট ৮’শ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন