POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৯ লাখ ১ হাজার মিটার জালসহ ২৭ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

নিরাপদ প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫টি নৌকা ও ২টি ড্রেজারসহ ২৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ৯ জনকে কারাদণ্ড, ৪ জনের কাছ থেকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকালে চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার জাল উদ্ধার, ৫টি নৌকাসহ ৩৩৬ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধুমাত্র চাঁদপুরের মতলব উত্তরে ৩ জন ও হাইমচরে ৮ জনকে আটক করা হয়। এসব অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন