POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর নৌ-অঞ্চলে ৫৭ জেলে আটক, ৪৪ জনের করাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪ | সময়: ১২:১৮ অপরাহ্ণ

নিরাপদ প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর নৌ-অঞ্চলে পদ্মা-মেঘনা নদীর
অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ৫৭ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এরমধ্যে ৪৪ জনকে কারাদন্ড, ৯ জনের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের দেয়া তথ্যমতে ২৪ ঘন্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৫ লাখ ২৬ হাজার ২০০ মিটার জাল উদ্ধার, ১০ টি নৌকাসহ ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে চাঁদপুর জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় ৩৪ জনের জেল ও জরিমানা আদায় করা হয়।

জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ২৪ ঘন্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান করে এসব জেলেদের আটক করেন। এ সময় জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিন চালিত দুটি মাছ ধরার নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

জেল ও জরিমানা প্রাপ্ত ৩৪ জেলে হলেন-মিলন শেখ (২৮), রফিক গাজী (৩৫), আল-আমিন মোল্লা (৩৬), সত্তর খাঁ (৪২), আবু তাহের পাটওয়ারী (৫৫), জাকির গাজী (২১), সুমন উকিল (২৮), আল-আমিন পাটওয়ারী (২২), রাসেল খালাসি (২৬), নুর মোহাম্মদ (৩২), সেলিম উদ্দিন (৩৩), দুলাল ঢালী (৪৯), জসিম পাটওয়ারী (২০), শাহজাহান শেখ (৫৫), মাসুদ বেপারী (২৩), শাহজাহান (৪৫), নাহিদ তালুকদার (১৮), মোহাম্মদ আলী শেখ (৩৯), সোহেল মিজি (২৭), মজিদ বেপারী (৪২), বজলুল হক হাওলাদার (২৭), সুজন গাজী (৩০), মো. ফারুক শেখ (৪০), মো. নাদিম (২১), আব্দুল কাদির (২৭), মো. জসিম খান (৩৫), সুমন গাজী (৩৩), মো. জাকির (২৫), মো. হান্নান গাজী (২৪), রফিক রাঢ়ী (৩০), আরিফ ঢালী (২২), হারুন দর্জি (৪০), মহসীন রাজন (১৯), মো. মো. রাব্বি সামি (২২)।

 

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া ৭ শিশু জেলেরা হলেন-মো. ফাহিম শেখ (১২), মো. হোসেন (১৪), মো. হাবিব (১২), মো. এমরান (১৫). মো. শাওন (১২), নাঈম গাজী (১৮), রাকিব হোসেন (২৩)।

এসব অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন