POPULAR BD NEWS
Popular BD News Logo

৪ জানুয়ারী (ঢাবি)র ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪ | সময়: ১১:৩৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি প্রথম দিন চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। – যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন