POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪ | সময়: ৪:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রী মরিয়ম বেগম (২৫)কে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিন (২৮)কে মৃত্যু দন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। সোমবার দুপুরে এই রায় প্রদান করেন বিচারক আবদুল হান্নান।

 

মামলায় ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় বাকী ৪ আসামীকে খালাস দেয়া হয়।

 

মামলার বাদী বাবা হাজী নেয়ামত উল্লা মিজির দেয়া অভিযোগে গেলো ২০১৭ সালে ২ সেপ্টেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবীতে শারিরীক নির্যাতনের পর শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করা হয় বলে উল্লেখ করেন। মামলায় ৯ জনের স্বাক্ষী প্রদান শেষে আসামীর উপস্থিতিতে সোমবার এই রায় দেন আদালত।

 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী স্বামী মহিন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের বাসিন্দা। এদিকে নিহত গৃহবধূ মরিয়ম আক্তার একই উপজেলার মোল্লাডহর মিজি বাড়ির বাসিন্দা। তাদের দাম্পত্য জীবনের দুই পুত্র সন্তান রয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন