POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১১ জেলের কারাদণ্ড: ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪ | সময়: ৫:০০ অপরাহ্ণ

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা, হরিনা ফেরি ঘাট, আলু বাজার ফেরিঘাট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। ওই সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ ও ১টি ইঞ্জিল চালিত কাঠের বোট জব্দ করা হয়।

রোববার (২০ অক্টোবর)  রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার এ কে এম ফজলুল হক।

তিনি জানান, জব্দকৃত জাল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আটককৃত ১১ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন