POPULAR BD NEWS
Popular BD News Logo

বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়লো বসতঘর

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪ | সময়: ৪:৫২ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে জহির হোসাইন(৪০) এর বসতঘর পুড়ে গেছে।
এ ঘটনায় নগদ ৬০ হাজার টাকা সহ মোট ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী জহির হোসাইন।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও এলাকার ইয়াকুব আলী বেপারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
জহির হোসাইন জানান, সকালে শশুর বাড়িতে বেড়াতে যান। দুপুরে খবর পায় বসতঘরে আগুন লেগেছে। এসে দেখেন সব শেষ। শনিবার ঋণ করে ৬০ হাজার টাকা নেন গরু ক্রয় করার জন্য। সেই টাকা সহ বসতঘর পুড়ে গেছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন