POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে তিন হোটেল মালিককে জরিমানা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় তিন হোটেল মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রিফাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় হাজীগঞ্জের খাওয়া দাওয়া হোটলকে ৫ হাজার টাকা, আল-মদিনা হোটেলকে ২ হাজার টাকা ও হোটেল রাজমহলকে ২ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন