POPULAR BD NEWS
Popular BD News Logo

হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে –এহছানুল হক মিলন

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪ | সময়: ৪:০০ অপরাহ্ণ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 

শনিবার কচুয়ার বিতারা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিতারা ইউনিয়ন (পশ্চিম) সভাপতি মো. হাবিবুর রহমান দর্জি টিটুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন