POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পূর্বানুমতি ছাড়া মেলার আয়োজন: ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পূর্বানুমতি ছাড়াই অবৈধভাবে মেলার আয়োজন করায় দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে উচ্ছেদ করা হয়েছে মেলার দোকানপাট।

আসামীরা হলো- হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মো. শাহ জালাল বেপারী ও মো: জামাল ভূঁইয়া।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, গেলো দুই বছর ধরে অবৈধভাবে এই মেলাটি করে আসছিলো। মেলা বন্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেও কেনো তোয়াক্কা করেনি আয়োজকেরা। মেলা পরিচালক মো. শাহ আলম বেপারী প্রভাব খাটিয়ে কাহারো কথার কর্ণপাত না করে এই অবৈধ মেলাটি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

শনিবার সকালে স্থানীয় কয়েকজন মেলা বন্ধ করতে মেলা পরিচালকের কাছে গেলে বাকবিতন্ডা হয়। ওই সময় তারা চলে গেলেও ইউনিয়নের মেনাপুর গ্রামের মো: বকুলের ছেলে মো: রাকিবকে মেলা কমিটির পরিচালক শাহ জালালের লোকজন তার বাড়িতে গিয়ে মারধর করে মেলার স্থানে নিয়ে আসে। প্রায় ৪ ঘন্টা আটক করে রাখে এবং তার পরিবারকে হুমকি ধমকি দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান জানান, ছেলেটিকে আটক করে রেখেছে শুনে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তখন মেলার সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মো. শাহ জালাল বেপারী ও মো.জামাল ভূঁইয়াকে নিয়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, সরকারের পূর্বানুমতি ব্যাতীত মেলার আয়োজন করায় তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন