POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের বলাখাল ও রামচন্দ্রপুরে জামায়াতের কর্মী সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪ | সময়: ৫:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার বলাখাল ও রামচন্দ্র বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সমাবেশ হয়েছে।

 

শুক্রবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বলাখাল কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ড শাখা সভাপতি আনোয়োর হোসেন মুন্সী।

 

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারি মাও আবুল হোসাইন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্যাহ, চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাও মীর হোসাইন, পৌর আমীর মাও আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ জামায়াতের নায়েবে আমীর মাও মোজাম্মেল হোসেন পরান, পৌর সেক্রেটারি মাও সফিকুর রহমান মজুমদার, পৌর নায়েবে আমীর হাফেজ মাও কবির হোসেন, সহকারি সেক্রেটারি মো: রবিউল হোসেন, ছাত্র শিবির নেতা মো: আরিফ শেখ ।

 

কর্মীসভা পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারি সেক্রারি আবু তাহের। এদিকে একই দিন চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর হাইস্কুল মাঠে কর্মী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি মাও আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্যাহ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন