POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আলিমে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪ | সময়: ৫:৩২ অপরাহ্ণ
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬১৩ জন।
মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার।
এর মধ্যে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় জিপিএ -৫ পেয়েছে হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদরাসা ১১ জন, বেলচোঁ মাদরাসা ৩ জন, নওহাটা মাদরাসা ২ জন, রাজারগাঁও মাদরাসা ২ জন, নেছারাবাদ মাদরাসা ২ জন, রামচন্দ্রপুর মাদরাসা ১ জন, সাদ্রা মাদরাসা ১ জন, ছালেহবাদ মাদরাসা ১ জন, সুহিলপুর মাদরাসা ২ জন’সহ মোট ২৫ জন। শতকরা পাশের হার ৯৪.৬%।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন