POPULAR BD NEWS
Popular BD News Logo

দলীয় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে হাজীগঞ্জে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুচ্ছ ঘটনায় দুই এলাকার যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করা যাবে না: ইঞ্জিনিয়ার মমিনুল হক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ৬:৫৫ অপরাহ্ণ
দলীয় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর সোমবার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি  আনোয়ার হক পাটওয়ারী।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
তিনি বক্তৃতায় বলেন, আজাদ হত্যাকারী ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। তারা যদি গ্রেফতার না হয় তাহলে বুঝবো আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনও থানা ও প্রশাসনে ঘুরাঘুরি করছে।
হাজীগঞ্জে একটি প্রেম ঘটিত ঘটনায় যে সংঘর্ষের ঘটনা ঘটে তার সাথে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কোনো সম্পর্ক নেই দাবী করে তিনি বলেন, এই তুচ্ছ ঘটনায় দুই এলাকার যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করা যাবে না।
 হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহীম পাটওয়ারীর উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক কমিশনার ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, পৌর বিএনপির উপদেষ্টা মোঃ হেলাল উদ্দীন মজুমদার, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সাবেক সদস্য সচীব শাহাদাত হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রহীম, হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন তালুকদার, জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন রানা, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচীব রুবেল রানা তালুকদার, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইউছুফ প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্।
এ সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন