POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে টাস্ক ফোর্সের বাজার মনিটরিং, ১৪ হাজার টাকা জরিমানা  

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ৬:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা টাস্ক ফোর্স।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলার মহামায়া বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ও দুপুরে হাজীগঞ্জ বাজারে ডিমের আড়ৎদারকে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মহামায়া বাজারে মুদি দোকানে মূল্য তালিকা, গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা  হয়। অন্যাদিকে দুপুরে হাজীগঞ্জ বাজারে ডিমের ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দুই আড়ৎদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও ডিমের আড়তে মোবাইল কোর্ড পরিচালনা করা হয়। ডিম কেনার রিসিট না দেখাতে পারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এবং পরবর্তীর জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া বাজারের বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কে দাম নিয়ন্ত্রণ রাখার জন‍্য সতর্ক করা হয়।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টিস্ট আমজাদ হোসেন জানান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে টাস্ক ফোর্সের এমন অভিযান অব্যাহত রাখা হবে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সর্তক করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল,  জেলা মার্কেটিং অফিসার মাসুদ রানাসহ টাস্ক ফোর্স কমিটি সদস্যবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন