POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অবৈধ ভাবে ইলিশ বিক্রি কারায় তিন জনকে অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ১২:১৭ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ বাজারে অবৈধ ভাবে ইলিশ মাছ বিক্রি করায় তিন জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভুমি) রিফাত জাহান।

 

তিনি জানান, হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ এলাকায় মাছ বাজারে অবৈধভাবে বিক্রির সময় প্রায় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুদ ও বিক্রয় করায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে এসময় তিন জনকে ৯০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন