POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকা শেরেবাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী ও বঙ্গবন্ধুর প্রতীক —সাবেক মন্ত্রী মায়া চৌধুরী

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০ | সময়: ৯:০১ অপরাহ্ণ

মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের উপ- নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সেলিম মিয়ার নৌকা প্রতীকের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা,সাবেক দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউপির উপ-নিবাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গাজী সেলিম মিয়া,আওয়ামীলীগ নেতা সাজেদূল হোসেন চৌধুরী দীপু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার,গাজী ইলিয়াছুর রহমান।

১৮অক্টোবর রোববার বিকেলে জহিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, জহিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাছিম রানা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর আহমেদ শিশির প্রমুখ।

উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, মতলব একসময় অবহিত জনপদ ছিলো।আমি দুই বার এমপি নির্বাচিত হয়ে দুই বারই মন্ত্রী হয়ে ছিলাম।

তিনি ভোটারদের নির্বাচনের দিন পরিবারের সকল কে নিয়ে ভোট দিতে আসার আহ্বান জানান। এ ছাড়াও প্রশাসন কে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানান।

তিনি বলেন,নৌকা স্বাধীনতার প্রতীক। কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ভোটারের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কার জন্য ভোট ভিক্ষা চাইতে হবে। সকলের উদ্দেশ্যে বলেন ,জহিরাবাদ ইউনিয়ন নৌকার ঘাঁটি। শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকা।এই নৌকা শেরেবাংলা, সোহরাওয়ার্দী,ভাসানী ও বঙ্গবন্ধুর প্রতীক। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন