POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষ: আরোহীর মৃত্যু, আহত দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বাকিলায় দুই মোটরসাইকেলের পাশাপাশি সংঘর্ষে মো. সুজন হাজী(৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

 

 

রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

মৃত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং আহত হয় আরো দু’জন। প্রথমে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন