হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
রোববার বিকালে তিনি হাজীগঞ্জ বাজার মনিটরিং করা হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত এক দোকানীকে অর্থ দন্ড প্রদান করে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম ও ছাত্র প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান এবং আড়ত ব্যবসায়ীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তৈল, ডিমসহ অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুদ বন্ধ এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার ব্যাপারে সতর্ক করা হয়।
এছাড়াও, ক্রেতাদেরকে মূল্য তালিকা দেখে পণ্য ক্রয়ের ব্যাপারে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে একজন মুদি দোকানীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।