POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪ | সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ১, ৮, ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর বৃহস্পতিবা বিকালে শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে ৪নং সুবিদপুর বিএনপির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আবু জাফর খসরু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফারুক আহমেদ খান। ৪নং ইউনিয়ন চেয়ারম্যান মো. মহসিন হোসেন। সার্বিক সহযোগিতায় জাকির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক, ৪নং ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন যুবদলের সদস্য মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে নানা ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন যারা তাদেরকে আগামীতে মূল্যায়ন করতে হবে। যারা শত অন্যায়-অত্যাচারের শিকার হয়েও দলের জন্য কাজ করেছেন তাদেরকে ইউনিয়ন ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করার অনুরোধ করছি। আর যারা দো’মুখি ছিলেন, তাদেরকে চিহ্নিত করে রাখুন। তাদেরকে সময়মত জবাব দেওয়া হবে। এসময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বরন করে দোয়া কামনা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল বাসার টিটু, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহাবায়ক খান আহসান, যুগ্ম আহাবায়ক মোঃ মনির হোসেন উপজেলা যুবদলের সহ সভাপতি গাজী ত্বহা মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ এমরান হোসেন, সদস্য সচিব মুজাম্মেল হোসেন, যুগ্ম আহাবায়ক আবুল হাসনাত সোহেল, যুগ্ম আহাবায়ক আবুল কালাম, বিএনপি নেতা আলী আকবর, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন রিয়াদ, উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদ হোসেন মোল্লা, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম পিন্টু, মানিক হোসেন নান্নু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন