POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ২৯ মন্ডপে হবে দুর্গাপূজা: সভা মঙ্গলবার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪ | সময়: ৫:৫২ অপরাহ্ণ
আসন্ন দুর্গাপুজায় হাজীগঞ্জ উপজেলার পৌর এলকাসহ ২৯ টি মন্ডপে হবে পূজা। এজন্য চাঁদপুর জেলা প্রসাশক মহসিন উদ্দিন ও পুলিশ সুপার হাজীগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন মঙ্গলবার। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
মন্ডপগুলোর মধ্যে হাজীগঞ্জ পৌরসভার এলাকায় ১২টি। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ২টি, বাকিলা ইউনিয়নে ২টি, কালচোঁ উত্তরে ১ টি, কালচোঁ দক্ষিন ইউনিয়নে ৩টি,  সদর ইউনিয়নে ১টি, বড়কুল পূর্ব ইউনিয়নে ৩টি, ৮নং হাটিলা ইউনিয়ন ২টি, গর্ন্ধব্যপুর উত্তরে ২টি ও দ্বাদশ ইউনিয়ন ১টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সভাপতি রুহিদাস বনিক, সাধারন সম্পাদক প্রান কৃষ্ণ সাহা।
এদিকে সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা প্রসাশন ও হাজীগঞ্জ বড়কুল পূর্ব ইউনিয়ন শান্তিপূর্ণ পূজা পালনে সভা হয়েছে। বড়কুলে সভার আয়োজন করেছে সমাজ সেবক হাসান মিয়াজী।
সেই সভায় ওসি মহিউদ্দিন ফারুক উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন