হাজীগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধানের সভাপত্বিে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরি। বক্তব্য রাখেন অধ্যক্ষ আজহারুল ইসলাম, অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারীসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা। সভায় শিক্ষক দিবসে গুরুত্ব তুলে ধরের বক্তারা।
পরে শিক্ষক দিবসে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিন করে।