POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি অর্ধশত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

সারাদেশে ন্যায় চাঁদপুরেও বাড়ছে ডেঙ্গু রোগী। বন্যা ও জলাবদ্ধতা কবলিত এলাকা এবং ঢাকা, চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে হাসপাতালে ছুটে আসে মানুষ। জেলায় আগস্ট মাসে ডেঙ্গু রোগী ৭৫ জন ও সেপ্টেম্বর মাসে ১৭৯ জন চিকিৎসা নিলেও অক্টোবরের প্রথমেই আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশত পেরিয়েছে।

জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন।  তার বাড়ী থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর তিনি জ্বরে আক্রান্ত হন। পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারদিন ধরে চিকিৎসা নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন।

চট্টগ্রামে কর্মস্থল থেকে জ্বর নিয়ে বাড়ী ফিরেন চাঁদপুর শহরের মিলন। সেখান থেকে চাঁদপুর জেনারেল হাসপাতাল ভর্তি।

তাদের মতো জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসা অর্ধশত ডেঙ্গু আক্রান্ত রোগী। যার বেশিরভাগ পুরুষ।

চাঁদপুর জেনারেল হাসপাতালের দেয়া তথ্যমতে,  সেপ্টেম্বর মাসে ৫৯ জন চিকিৎসা নিলেও অক্টোবরের প্রথম তিনদিনে ভর্তি হয় ৩২ জন রোগী।

এদিকে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে সরকারি হাসপাতালগুলোতে। জ্বরের সাথে বমি, ডায়রিয়া,  মাথা ও শরীর ব্যথ্যা উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান।

জেলা সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন জানান, অক্টোবরের ৩ তারিখে ভর্তি হয় ১৩ ডেঙ্গু রোগী। এনিয়ে মাসের শুরুতেই ৫০ জন ছাড়িয়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার সবকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে সদর জেনারেল হাসপাতালে ১২ জন, কচুয়ায় ৮ জন, হাজীগঞ্জে ৬ জনসহ ৫০ জনের বেশি ভর্তি রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন