মতলব উত্তররে ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্ৰামে দূধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে ডাকাতরা মা ও মেয়ের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে (১৮ অক্টোবর) রোববার ভোর রাতে পৌরসভার শিকিরচর গ্রামের সাদেক সরকারের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তী মাহফুজা বেগম জানান, রাত তিনটার দিকে বাড়ির দরজা ভেঙে ৫/৬ জনের ডাকত দল হানা দেয়। ঘরের ভেতরে ডুকে আমার মেয়ে আকলিমার গলায় চাপাতি ধরে। চিৎকার করলে ধর্ষণের হুমকি দেয় ডাকাতেরা। আমাকে ও আমার মেয়েকে হাত-পা বেঁধে রাখে ।তারা ঘরের মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ডাকাতের ঘটনা উদঘাটন ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।